বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতেই এই ঘোষণা দেওয়া হচ্ছে বলে জানান তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ঘোষণায় সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, এটি একটি ব্যক্তিগত উদ্যোগ। এতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টা যমুনার সরকারি বাসভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়। ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে স্পষ্ট করে বলা সম্ভব নয়।’
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অপরাধ স্থল সংরক্ষণে প্রবেশ সীমিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সচিব ভবনের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে গঠিত কমিটি আগামীকাল সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে। . প্রাথমিক প্রতিবেদন দিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে। আমরা কাল ঘটনা সম্পর্কে একটু জানব।’এ সময় উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘ঘোষণা না হওয়া পর্যন্ত বিষয়টি আমাদের কাছে পরিষ্কার নয়। ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে স্পষ্ট করে বলা সম্ভব নয়।’
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অপরাধ স্থল সংরক্ষণে প্রবেশ সীমিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সচিব ভবনের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের তদন্তে গঠিত কমিটি আগামীকাল সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে। . প্রাথমিক প্রতিবেদন দিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন দিন সময় দেওয়া হয়েছে। আমরা কাল ঘটনা সম্পর্কে একটু জানব।’
রোববার দুপুর ১২টায় রাজধানী ঢাকার বাংলামোটর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এসব কথা বলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণা দেওয়া হবে।
ঘোষণাপত্রে থাকবে আগামী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্খা, অভিপ্রায়, লক্ষ্য ও ইশতেহার। ঘোষণাটি ১৯৭২ সালের মুজিববাদী সংবিধানকে সমাহিত করবে। আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সরজিস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।